পোস্টগুলি

বাংলাদেশ ও শিক্ষাব্যবস্থা!

ছবি
শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষাই পারে মানুষকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে। শিক্ষা মানুষের মন মস্তিষ্ক চলাফেরা সবকিছুর পরিবর্তন ঘটায়। আর এজন্য চাই মানসম্পন্ন যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা। মানসম্পন্ন শিক্ষার দাঁড়াই ভালো মানের শিক্ষা আসা করা যায়।   ছবি: ইন্টারনেট বর্তমান বিশ্বায়নের যুগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেকটাই নড়বড়ে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ওই লেভেলে পৌঁছাতে পারেনি। বিশ্বের শিক্ষাব্যবস্থা প্রযুক্তিনির্ভর হলেও দুঃখের ব্যাপার বটে বাংলাদেশ এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি। আমাদের শিক্ষাব্যবস্থা প্রযুক্তিনির্ভর বা কারিগরি মাধ্যমে নয়। আমাদের শিক্ষাব্যবস্থা পদে পদে বিভক্ত। যেমন,বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, আলিয়া মাদ্রাসা, কওমী মাদসা। আর এই সব জায়গায়ই শিক্ষাব্যবস্থার ডিফারেন্ট ভাবে তৈরি করা হয়েছে। অথচ আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, জার্মানি এখানে আমরা দেখতে পাই একমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলিত। আমাদের দেশে ভিন্ন ভিন্ন শিক্ষা ব্যবস্থা হয় নানা সমস্যায় জর্জরিত আমরা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি প্রথম কথা...

খাদেম মানে নাকি সেবক!!

ছবি
৩৬০ আউলিয়ার দেশ বাংলাদেশ ইতিহাস বলে  এদেশে আউলিয়াদের যাত্রা শুরু হয়েছিল পূণ্যভূমি সিলেট থেকে। আর তাদের নেতৃত্বে ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি।ইসলাম প্রচারে আউলিয়ারা  ছড়িয়ে পড়ে সারা বাংলায়। শাহজালাল এর ওফাতের পর গড়ে ওঠে মাজার শরীফ। তৈরি হয় কোটি কোটি মুসলমান ভক্ত। তাই শত শত বছর পরেও শাহজালাল বেঁচে আছেন,বেঁচে থাকবেন ভক্তদের হৃদয়ে। শাহজালাল (রা) মাজার শরীফ  আর আমরা জানি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার থেকে ১০কিলোমিটার দূরে হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ ।ইসলাম প্রচারে হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি এর অবদান অনেক। শাহপরান(রাহ) মাজার শরীফ আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি আমার ব্লগে কেন এই মাজার শরীফ নিয়ে কথা বলতে যাচ্ছি? শেষপর্যন্ত পড়ুন বুঝতে পারবেন মাজারকে ঘিরে কত রকম রমরমা ব্যবসা গড়ে উঠছে এখন।  "মাজার" যেখানে মানুষ প্রতিদিন হাজির হয় গভীর বিশ্বাস নিয়ে,আবার কেউ কেউ সেই বিশ্বাসকে পুঁজি করে গড়ে তুলে লুটপাটের রাজত্ব। জি এখনোই চমকাবেন না! মানুষ প্রতিদিন এখানে আসে আর তাদের মানতের জিনিস তারা সেখান দিয়ে যায়। আর সেই মানতের জিনিসই নাকি...

মহামারী থেকে শিক্ষা!

ছবি
 বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কোভিড-১৯ প্রাণঘাতের বিপরীতে মানুষের জন্য জানার এবং শেখার অনেক বার্তাও নিয়ে এসেছে। ভিনগ্রহের কোনো বুদ্ধিমান প্রাণী নয় আমাদের নিজ গ্রহে সৃষ্ট একটি অতিক্ষুদ্র প্রাণহীন পার্টিকল আমাদের সকল দম্ভকে কত অনায়াসেই না চূর্ণ বিচুর্ণ করে দিয়েছে। পথে বসিয়ে দিয়েছে অর্থনৈতিক সাম্রাজ্যের মহারাজাদের। মহা বিপর্যয় ঘটিয়ে দিয়েছে স্টক মার্কেটে। মানবজাতির নিরন্তর ঝগড়াঝাটি কাজিয়া ফ্যাসাদ যুদ্ধ বিগ্রহ এখন স্তব্ধ হয়ে গেছে। লক্ষ কোটি দরীদ্র মানবসন্তানকে অভুক্ত রেখে কেবল অসুস্থ প্রতিযোগিতার কারণে সংগৃহিত পারমানবিক অস্ত্র অত্যাধুনিক যুদ্ধ বিমান আর ক্ষেপনাস্ত্র এখন বাতিল তৈজষের মত পড়ে আছে আমাদের অহমিকা আর অসুস্থতার স্মারক হিসেবে। স্রেফ মানুষকে হত্যার জন্য আমরা এমনসব অস্ত্রের আবিস্কার ও মওজুত গড়েছি যার মাত্র এক শতাংশের বিস্ফোরণ ঘটালে এই গ্রহটিই মহাশূন্যে বিলীন হয়ে যাবে। করোনা ভাইরাস বুঝিয়ে দিয়েছে মানুষ তার শত্রু হিসেবে শুধু মানুষকেই তার হিসেবে রেখেছে মানুষের বাইরেও যে অনেক শত্রু আমাদের অস্তিত্বকে বিপন্ন করে তুলতে পারে সেই আশংকাকে আমরা শিকেয় তুলে রেখেছিলাম। এক আমাদের হৃদয় প্রাণ উজাড় করে দেয়া প...

প্রসঙ্গ: ধর্মওয়ালা শাসক শোষক বনাম অভিজিৎ

ছবি
  শাসক শোষকরা সব সময়ই চেয়েছে সাধারণ নাগরিকের মাথার উপর ছড়ি ঘোরাতে আর ক্ষমতার দাপট দেখিয়ে সেরা সুযোগ সুবিধাগুলো ভোগ করতে। চতুর এইসব শাসক শোষকদের বিরোধিতা যারাই করেছে অথবা নাগরিকদের ন্যায্য অধিকার দাবি করেছে তাঁরাই পড়েছে শাসকের রোষানলে। হাজার হাজার বছর ধরেই চলছে এমন দাপুটে অন্যায়, ছলে বলে ও কৌশলে। সাধারণ মানুষদের মধ্যে যারা প্রতিবাদী, সাহসী ন্যায়পরায়ণ অথবা অপেক্ষাকৃত তথ্যাভিজ্ঞ তারাই গণ্য হয়েছে শাসকের শত্রু হিসেবে। শোষকগোষ্ঠী স্বার্থবাদীদের সাথে আঁতাত করে খুন করেছে এইসব এগিয়ে থাকা সু-নাগরিকদের অথবা করেছে নির্যাতন নিপীড়ন প্রতারণা ও বঞ্চনা। টিকে থেকেছে ক্ষমতায়। বাংলাদেশে জন্মানো এমন সুনাগরিকদের মধ্যে নির্মোহ ও মুক্তমনের অত্যুজ্জ্বল একটি মানুষ ছিল অভিজিৎ রায়। নৃশংস ভাবে খুন করা হয়েছিল তাঁকে ২০১৫ সালের ২৬শে ফেব্রুয়ারি। একই হত্যা প্রচেষ্টার সঙ্কটজনক ও ভাবে গুরুতর আহত হয় আরেকজন মুক্তমনের মানুষ, উজ্জ্বল মানবতাবাদী রাফিদা আহমেদ বন্যা, অভিজিতের স্ত্রী। এই তারিখের আগে ও পরের মাস এবং বছরগুলোতেও খুন হয়ে যায় যুক্তিবাদী প্রগতিশীল ও মুক্তমনের আরো অনেক লেখক। মুক্তমত প্রকাশের চেষ্টা করলেই লেখক বক্তা ...

গণতান্ত্রিক দেশ কি গণতান্ত্রিক নিয়ম মেনে চল

 গণতন্ত্র হল ‘জনগণের দ্বারা গঠিত, জনগণের জন্য এবং জনগণের সরকার’ (government by the people, for the people, of the people)- আব্রাহাম লিংকনের এই লাইনটি যদি হয় গণতন্ত্রের সর্বজনীন এবং সর্বাধিক সমর্থিত ও গ্রহণযোগ্য সংজ্ঞা, তাহলে সংজ্ঞাটি নিশ্চয়ই আমাদের সবার কাছ থেকে একটা প্রশ্নের উত্তর চাইতে পারে যে, পুরুষতান্ত্রিক সমাজ টিকিয়ে রেখে অথবা গরিব শোষণের সব ধরনের নিয়ম-রীতিকে আঘাত না করে এবং এমন আরও অনেক বিষয়ের মীমাংসার উদ্যোগ না নিয়ে একটি সমাজ বা রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করা কি সম্ভব?  কারণ আমরা দেখেছি, পৃথিবীর অনেক দেশেই লিংকন-কথিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেও সেসব সরকার এমন কিছু বিষয়ের নিষ্পত্তি করতে উদ্যোগ নেয়নি, যেগুলো গণতন্ত্র নামক বৃক্ষের সৌন্দর্যবর্ধক ডালপালার মতো হওয়ার কথা ছিল। লিংকনের সংজ্ঞাটিতে কেবল সরকারের রূপ (form) ও চরিত্রকেই (characteristics) গণতন্ত্রের শর্ত হিসেবে দেখা হয়েছে, অর্থাৎ বলা হচ্ছে সরকারটি যদি জনগণের ভোটে গঠিত হয় ও সেই সরকার যদি ঘোষণা করে সেটি জনগণের জন্যই গঠিত হয়েছে এবং আরও, জনগণ যদি সরকারটিকে নিজের মনে করে বগল দাবায়, তাহলেই গণতন্ত্রের ষোলোকলা পূর্ণ হ...

প্রসঙ্গ:বাকশক্তি হারান

 যুগের পরিবর্তে সব রাজনীতি গণতন্ত্র সবকিছুতে এসেছে পরিবর্তন কিন্তু এ পরিবর্তন কি মানুষের কল্যাণকর। কথা বলব নিজের সম্পর্কে ।  ছোটবেলা থেকেই লেখালেখির ইচ্ছা নিয়ে বড় হয়েছি। লেখালেখিতে যেন অন্যরকম একটি আনন্দ। সত্যপ্রকাশ জন্ম-মৃত্যু মানবাধিকার এবং দুর্নীতি বিভিন্ন বিষয়ে অনেক লিখেছি আমার ব্লগের মধ্যে। অনেক সময় সমালোচনার সামনেও পড়তে হয়েছে অনেক সময় অনেক বাদার। বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সাল থেকে। আর তখন থেকেই এটি গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্ব দরবারে পরিচিত। আমার মতে  গণতন্ত্র হচ্ছে প্রত্যেক মানুষের নিজ নিজ মত প্রকাশ, নিজ ইচ্ছাতে সরকার গঠন, মানুষের অধিকার পাওয়া। কিন্তু উনিশ শতকে এসে গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে গেছে এই বাংলার বুকে। অনেকদিন আগে থেকেই সাংবাদিকরা অচল হয়ে পড়েছে ক্ষমতাসীনদের কাছে এখন আর কারো সাহস নেই  ক্ষমতাসীন আওয়ামী লীগের বিপক্ষে কথা বলার। নেই কোনো টিভি চ্যানেল, নেই কোন মিডিয়া যেখানে প্রকাশ করা হয় বর্তমান ক্ষমতাসীনদের দাপট এবং তাদের দাপটে চলা নতুন সমাজ ব্যবস্থার কথা। সাংবাদিক হত্যাঃ সত্য বললে কাউকে গুম করা ব্লগারদের রাতের অন্ধকারে হত্যা এমন হাজারো ঘটন...

মাদকসেবীদের দখলে কাজির বাজার সেতু!

ছবি
 শুরুতেই মনে করিয়ে দিতে চাই ২০১৩ সালের ১৪ই আগস্ট পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান এবং স্ত্রী স্বপ্না রহমানকে খুণ করে তাদের একমাত্র মেয়ে ঐশীর কথা । ইয়াবা আসক্ত ঐশীর বয়স তখন ছিল মাত্র ১৭ বছর! শোনা যায় তার ইয়াবা আসক্তি ১৪ বছর বয়স থেকেই। বাবা মায়ের উদাসীনতা, উশৃঙ্খল জীবন যাপন, মাদকসেবী বন্ধু-বান্ধব, ডিজে পার্টি আর অর্থের সহজলভ্যতা তাকে মাদকের দিকে ঠেলে দেয়। পরিণামে হয়ে উঠে ভয়ঙ্কর খুণি। সময় সুযোগ বুঝে বাবা-মাকে নৃশংসভাবে হত্যা করে। জানা যায় ঐদিন রাতে কফির সাথে ৬০টি ঘুমের বড়ি মিশিয়ে প্রথমে তাদেরকে অজ্ঞান করে, পরে গলায় ও বুকে ছুরি চালিয়ে খুণ করে। আমরা ভুলব না এই নির্মম হত্যাকে।  সম্প্রতি দেশে মাদকের ব্যবহার বেড়েছে আশংকাজনক হারে। শুধু শহরের উচ্চবিত্ত নয়, গ্রামে-গঞ্জে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, প্যাথেডিন সহ নানা নেশা জাতীয় দ্রব্য। মাদকের বিষাক্ত শক্তি শেষ করে দিচ্ছে তারুণ্যের শক্তি ও ভবিষ্যৎ সম্ভাবনাকে। মাদকের ভয়াবহ আগ্রাসনের কারণে পরিবার ও সমাজে বিপর্যয় নেমে আসছে। বেড়েছে খুণ, ধর্ষণ, ছিনতাই সহ নানা অপরাধ। ধনী-দরিদ্র উভয় পরিবারের কিশোর-কিশোরী, বিশেষ করে তরুণ সমাজ ব...